মধু: কোরআন ও সুন্নাহর আলোকে এক মহৌষধ

Apr 27, 2026
মধু (Honey)
মধু: কোরআন ও সুন্নাহর আলোকে এক মহৌষধ


আল্লাহ তাআলা বিশ্বজগতের প্রতিটি সৃষ্টিতে মানুষের জন্য কোনো না কোনো কল্যাণ রেখেছেন। এর মধ্যে বিস্ময়কর নেয়ামত হলো মধু। পবিত্র কোরআন ও হাদিসে মধুর গুণাগুণ ও উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের গবেষণাতেও বারবার সত্য বলে প্রমাণিত হয়েছে।

আজকের ব্লগে আমরা জানব, কেন ইসলামে মধুকে ‘মহৌষধ’ হিসেবে গণ্য করা হয়।


কোরআনের আলোকে মধুর গুরুত্ব

পবিত্র কোরআনের একটি সূরার নাম রাখা হয়েছে ‘আন-নাহল’ (মৌমাছি)। এই সূরায় আল্লাহ রাব্বুল আল-আমিন  মধুর উপকারিতা সম্পর্কে সরাসরি ইরশাদ করেছেন:

"আপনার পালনকর্তা মৌমাছিকে আদেশ দিলেন: পর্বতগাত্রে, বৃক্ষে এবং মানুষ যে গৃহ নির্মাণ করে, তাতে বাসস্থান তৈরি কর। এরপর সব ধরনের ফল থেকে আহার কর এবং তোমার পালনকর্তার উন্মুক্ত পথে চলো। মৌমাছির পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয়, যার মধ্যে মানুষের জন্য রয়েছে রোগের নিরাময়। নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে।"

(সূরা আন-নাহল: ৬৮-৬৯)

এই আয়াতে মধুকে মানুষের জন্য 'শিফা' বা আরোগ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি কোনো সাধারণ পানীয় নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য একটি প্রাকৃতিক নেয়ামত।


সুন্নাহ ও হাদিসে মধুর মর্যাদা:

      ইসলামে মধু অত্যন্ত বরকতময় ও রোগ নিরাময়কারী পানীয় হিসেবে স্বীকৃত। পবিত্র কুরআন ও হাদিসে মধুর বিশেষ গুণাগুণ বর্ণিত হয়েছে। নবী করীম (সা.) নিজে মধু পছন্দ করতেন এবং নিয়মিত খেতেন। 

মধু নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস:

  • নিরাময়কারী বস্তু: রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “তিনটি বস্তুতে আরোগ্য রয়েছে: শিঙ্গা লাগানো, মধু পান করা এবং আগুনের ছ্যাঁকা দেওয়া। তবে আমি আমার উম্মতকে আগুনের ছ্যাঁকা দিতে নিষেধ করি।” — সহিহ বুখারী: ৫৬৮০, সহিহ মুসলিম: ২২০৫

  • পেটের পীড়ায় মধু: এক ব্যক্তি রাসূল (সা.)-এর কাছে এসে তার ভাইয়ের পাতলা পায়খানার কথা জানালে, তিনি বলেন, “তাকে মধু পান করাও।” — সহিহ বুখারী: ৫৬৮৪, সহিহ মুসলিম

  • নিয়মিত খাওয়ার উপকারিতা: রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তি প্রতি মাসে তিন দিন সকালে মধু চেটে খাবে, তার বড় ধরনের কোনো বিপদ বা রোগ হবে না।” — সুনানে ইবনে মাজাহ: ৩৪৪১ 

  • পছন্দনীয় খাবার: হজরত আয়েশা (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর কাছে মধু ও মিষ্টি জাতীয় খাবার খুব প্রিয় ছিল। — সহিহ বুখারী:


    শেষ কথাঃ

মধু কেবল একটি সুস্বাদু খাবার নয়, এটি মহান আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক অনন্য ঔষধি নিয়ামত। পার্থিব জীবনের সুস্থতা বজায় রাখতে আমরা নিয়মিত আমাদের খাদ্য তালিকায় মধু রাখতে পারি। আমাদের দেশে সিজন ভিত্তিক অনেক মধু পাওয়া যায়।সব ধরনের মধুই আমরা গ্রহণ করব  তবে মনে রাখতে হবে, যেকোনো চিকিৎসার পাশাপাশি আল্লাহ ওপর পূর্ণ আস্থা ও ভরসা রাখা মুমিনের কাজ। আল্লাহ তাআলা আমাদের তাঁর এই নিয়ামতের যথাযথ ব্যবহার করার এবং সুস্থ থাকার তৌফিক দান করুন। আমিন। 




All categories
Flash Sale
Todays Deal