মধু চেনার উপায় নিয়ে ভ্রান্ত ধারনা !

May 31, 2026
মধু (Honey)
মধু চেনার উপায় নিয়ে ভ্রান্ত ধারনা !

খাঁটি মধু চেনার সহজ উপায়গুলোর মধ্যে রয়েছে পানির পরীক্ষা, আঙুলের পরীক্ষা এবং কাগজ বা টিস্যু পেপারের ব্যবহার, আগুনের পরীক্ষা, ঘ্রান ও স্বাদ পরীক্ষা ইত্যাদি। এই পদ্ধতি দ্বারা মধু চেনা যায়। তবে এই পদ্ধতিও  আসল মধু  চেনার  জন্য ব্যর্থ হতে পারে ! নিচের এই লেখাটি পড়লে আপনারা মধু চেনার বিষয়ে অনেকটা সচেতন হবেন।



পানির টেস্ট (পানিতে মধু দিলে তা না মিশে নিচে জমে থাকা আসল মধুর লক্ষণ)
মধুর ঘনত্ব (Density) বেশি হলে তা পানিতে সহজে মেশে না। এটি খাঁটি হওয়ার শতভাগ প্রমাণ নয়। ভেজাল মধুতে চিনির ঘন সিরা থাকলে তাও পানির নিচে জমে থাকবে।
পিঁপড়ার টেস্ট (খাঁটি মধুতে পিঁপড়া ধরে না)
এটি সম্পূর্ণ ভুল ধারণা। মধুতে গ্লুকোজ ও ফ্রুক্টোজ থাকে যা মিষ্টি উপাদান। পিঁপড়া মিষ্টি জাতীয় যেকোনো খাবারেই আকৃষ্ট হয়। খাঁটি মধুতে পিঁপড়া অবশ্যই ধরবে।
আগুনের টেস্ট (মধুতে ভেজানো কাঠি বা তুলাতে আগুন দিলে জ্বলে ওঠে)
এটি কেবল মধুতে পানির পরিমাণের ওপর নির্ভর করে। মধুতে আর্দ্রতা বা পানি কম থাকলে তা জ্বলবে, তা সে খাঁটি হোক বা উচ্চ ঘনত্বের চিনির সিরা হোক। আবার খাঁটি মধুতে পানির পরিমাণ সামান্য বেশি হলে তাতে আগুন জ্বলবে না।
ঠাণ্ডায় জমে যাওয়া (খাঁটি মধু ঠাণ্ডায় জমে না)
মধু জমে যাওয়া একটি স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া যাকে 'ক্রিস্টালাইজেশন' বলে। মধুতে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের অনুপাতের ওপর ভিত্তি করে মধু জমে যায়। যেমন সর্ষে ফুলের মধু খুব দ্রুত জমে। তাই জমে গেলেই তা নকল নয়।
কাপড়ে দাগ না লাগা (কাপড়ে মধু পড়লে তা গড়িয়ে যায় এবং দাগ লাগে না)
এটি মধুর সান্দ্রতা বা ঘনত্বের (Viscosity) কারণে ঘটে। মধু ঘন হলে তা কাপড়ে সহজে শোষিত হয় না। তবে পাতলা খাঁটি মধু কাপড়ে লাগলে সামান্য দাগ বা ভেজা ভাব তৈরি হতে পারে।
চুন টেস্ট (হাতের তালুতে চুন ও মধু মিশিয়ে ঘষলে গরম হয়ে যাওয়া)
এটি একটি রাসায়নিক বিক্রিয়া মাত্র। চুন (ক্যালসিয়াম হাইড্রোক্সাইড) মধুর অম্লীয় উপাদানের (Acidic content) সাথে বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে। ভেজাল বা খাঁটি দুই ধরণের মধুর সাথেই চুন মিশালে এমন রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হতে পারে।



খাদ্যে ভেজাল দেওয়া ও পণ্যে প্রতারণা করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ এবং একটি কবিরা বা বড় গুনাহ।

এ বিষয়ে সুরা বাকারা, আয়াত: ১৭২ এ বর্ণিত আছে-

"হে মুমিনগণ! আমি যে রিজিক তোমাদের দিয়েছি, তা থেকে পবিত্র বস্তু আহার কর।"

হে মানবজাতি! জমিনে যা কিছু হালাল ও পবিত্র বস্তু রয়েছে, তা থেকে খাও।" (সুরা বাকারা, আয়াত: ১৬৮)
ভেজাল মিশ্রণের মাধ্যমে খাদ্যকে অপবিত্র ও ক্ষতিকর করা এই আয়াতের পরিপন্থী।

"জেনেশুনে কোনো ত্রুটিযুক্ত পণ্য বিক্রি করা কারও জন্য বৈধ নয়, যতক্ষণ না ক্রেতাকে তা জানানো হয়।" (সহিহ বুখারি ও ইবনে মাজাহ)

পণ্য ভান্ডার মহান রাব্বুল আলামিন এর দেয়া আদেশকে মান্য করে। আপনাদের আশ্বস্ত করে এবং আপনাদের বিশ্বাস কে সম্মান করে। 

All categories
Flash Sale
Todays Deal